আষাঢ়ে বর্ষা
- সোহাগ আলমগীর

বৃষ্টির পানিতে
মাঠ ঘাট থৈ থৈ

বর্ষার প্লাবনে
ভেঙে যায়

রাস্তার দু,পাড়
ঝাঁকে ঝাঁকে মাছ ধরে
জেলে ও জেলেনি

ন্যাংটা হয়ে ডুব দেয়
ডেহর ও ডেহরি

তরী ও কলাগাছের ভেলাতে
কিশোর ও কিশোরীর

মনটা খুশিতে
হাওয়া খায়
বৃষ্টির বাতাসে

সারা গাঁয়ে তোলপার
বর্ষার উৎসবে

অবসর সময়ে
গল্পের সারি গানে
বসে থাকে দুপাড়ে
মোড়লের বাড়ীতে

মাবিয়ার ভেঙে গেছে
কুঁড়ে ঘর, বর্ষার দাপটে

মেঘে মেঘে গর্জন
ঝির ঝির বৃষ্টি

দেখ দেখ বর্ষার পানিতে
ডুবে গেছে মন্টুর মেয়েটি

হায় হায় মানুষের কান্না
বর্ষা বয়ে আনে বেদনা।


২৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০৩-২০২৬ ২১:২০ মিঃ

অনিন্দ্য সুন্দর লিখনশৈলী।

সোহাগ আলমগীর
২৩-০৩-২০২৬ ২২:৪৫ মিঃ

ধন্যবাদ প্রিয় কবি শুভকামনা রইল।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026